বাংলার ভোর প্রতিবেদক দুই পক্ষের সমঝোতার অভাবে থামছে না যশোরের ঝিকরগাছা-চৌগাছা ২ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা। সহিংসতার ঘটনায় ভুক্তভোগী বলছে, নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট করার অভিযোগে তার ওপর বার বার হামলা করা হচ্ছে। এদিকে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতারা পরস্পরকে দোষারোপ করছেন। শনিবার বেলা সাড়ে ১২ টায় ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া উইনিয়নের দোসতিনা গ্রামে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের খোঁজ খবর নিতে গেলে উপস্থিত দুই দলের নেতা কর্মীরা পরস্পরকে দোষারোপ করেন। ভুক্তভোগী ইসা মাহমুদ অভিযোগ করেন, গত ২৭ ফেব্রুয়ারি জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, কোনো অঙ্গীকার করে সেটি রক্ষা করতে না পারলে মুমিন হতে পারবেন না। কিছু মানুষ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার তারা রাখবেন বলে মনে হচ্ছে না। শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারা বলছেন সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে তাদের মনে রাখতে হবে- জুলাই আন্দোলন না হলে নির্বাচন ও সরকার গঠন হতো না। আজকে আমরা কেউ এমপি হয়ে সংসদে যেতে পারতাম না।…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাঠি গ্রামে সরকারি সলিং রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জাকির হোসেন নামে এক যুব জামায়াত নেতার বিরুদ্ধে। জাকির নিজেকে ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাবেক সভাপতি দাবি করলেও স্থানীয় নেতারা জানান, বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, সুবলকাঠি গ্রামের খালেকের দোকানের মোড় থেকে বাজার পর্যন্ত এলজিইডির এলজিএসপি প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে রাস্তাটি সোলিং করনের কাজ করা হয়। এরপর চলতি অর্থ বছরে ওই রাস্তার বাকি কাঁচা অংশে প্রকল্প…
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচনের পর পুরোনো বন্ধুদের সাথে স্মৃতিময় এক সন্ধ্যা কাটালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বন্ধুদের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, তার নির্বাচনী বিজয়ের পেছনে বন্ধুদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার জন্য তিনি কৃতজ্ঞ। প্রতিমন্ত্রী বলেন, যার যার জায়গা থেকে নির্বাচনে আপনারা আমার জন্য কাজ করেছেন। বিজয়ের পর আজ বন্ধুদের কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে। শনিবার যশোরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোর জিলা স্কুলের ১৯৯১ ব্যাচ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি স্মৃতিচারণ ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্কুলজীবনের বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী বন্ধনগুলোর একটি। বন্ধুদের সমর্থনই…
ঝিকরগাছা সংবাদদাতা যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও হাফেজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসর নামাজের পর সাহারা জামান হাফিজিয়া মাদরাসার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ইফতারপূর্ব শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খান মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, এডাব যশোরের সভাপতি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকারের কোনো কাজে ভুল থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে শুধরে দিতে হবে। সরকারকে সহযোগিতা করা মানে প্রকারান্তরে দেশের জনগণকেই সহযোগিতা করা। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে কোনো রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয়। তিনি উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার দুটি গুরুত্বপূর্ণ সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন। শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই দুটি প্রকল্পের প্রতিটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা। প্রথমটি উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর সাড়ে নয় মিটার দৈর্ঘ্যরে সেতু। দ্বিতীয়টি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘ্যরে সেতু। ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনের সময় এমপির সাথে…
বাংলার ভোর প্রতিবেদক ভালোবাসার টানে ১৫ বছর আগে ঘর বেঁধেছিলেন বর্ষা খাতুন ও গোলাম রসুল। অভাব-অনটনের মাঝেও বাবার বাড়ির সহযোগিতায় বর্ষা তিল তিল করে গড়ে তুলেছিলেন একটি সাজানো সংসার। কিন্তু সেই সাজানো বাগান আজ তছনছ। স্বামীর নেশা, পরকীয়া সম্পর্ক ও ঋণের বোঝায় ভেঙে পড়েছে তার পরিবার। দুই সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন সন্তানসম্ভবা বর্ষা খাতুন। যশোর শহরের বানিয়ানি এলাকার রাজ্জাক মন্ডলের মেয়ে বর্ষার সাথে নিছার বিশ্বাসের ছেলে গোলাম রসুলের বিয়ে হয়েছিল ২০১২ সালে। রসুলের নিজের ভিটেমাটি না থাকায় বর্ষার পরিবারই তাকে আশ্রয় দেয়। শহরের প্যারিস রোডে ফুলের চারার দোকান করে দেন বর্ষার ভাইয়েরা। কিন্তু রসুলের নেশা ও অনৈতিক আসক্তি সব…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে মালোপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ সাদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে শর্ট…
কোটচাঁদপুর সংবাদদাতা “হাসি মুখে রক্তদান, বাঁচাতে পারে লক্ষ প্রাণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সাল থেকে আত্ম মানবতার সেবার কাজ করে আসছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। শনিবার বিকেল ৫টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন হাফেজ সাব্বির আহমেদ। সংগঠনের সভাপতি মিলন আহমেদের সভাপতিত্বে এবং আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচকরা রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবার মানবিক মূল্যবোধ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক ওমর ফারুক, পরিচালনা পরিষদের সদস্য ও কেমি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন ও শিক্ষক মশিয়ার রহমান। এছাড়া…
