রামপাল সংবাদদাতা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সমাজের অনাচার দূর করে শান্তিশৃঙ্খলা বজায় রাখা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার দায় দলের কেউ বহন করবে না। সরকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করে কৃষি, মৎস্য খাতকে এগিয়ে নিতে কাজ করছে। তিনি আরও বলেন, মোংলা বন্দরকে গতিশীল করা হবে। ইপিজেডের কার্যক্রম বৃদ্ধি করে বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থান করা হবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ৩১ দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড প্রদান শুরু করার কথা জানিয়েছেন। সরকারের…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছয় সরকারি ভিপি জমির দখল নিয়ে দু’পক্ষের বিরোধের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ উভয়কে থানায় ডেকে পাঠিয়ে শান্তিপূর্ণভাবে যার-যার অবস্থানে থাকতে বলেছেন। জানা গেছে, দেলুটি ইউনিয়নের রাধানগরের কনিকা মন্ডল (৩৫) ভিপি- কেস নং-৫২/ ৮২-৮৩ হানিমুনকিয়া মৌজার ১৯ খতিয়ানের ৭১২ দাগের ২ বিঘা জমি ইজারা নিয়ে বাড়ি করে পরিবার নিয়ে বাস করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলা ১৩৮৯ হতে ১৪৩২সন পর্যন্ত এক কালীন ২০হাজার ৬৫৮ টাকা সরকারি রাজস্ব নিয়ে দিনমজুর গৃহবধূকে চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি ডিসিআর প্রদান করেন। এদিকে একই দাগ খতিয়ানের জমি নিজের দাবি করে স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল প্রতিবেশি কনিকা মন্ডলের বিরুদ্ধে জমি দখল চেষ্টার কথা…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা। যেকোন মূল্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়বো। কোনভাবেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের পক্ষে বিএনপি পৃষ্ঠপোষকতা করবে না। শনিবার যশোর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিএনপির রাজনৈতিক…
বেনাপোল সংবাদদাতা বেনাপোলের সীমান্ত থেকে ১২০ বোতল এসকফ ও ২৬৭ বোতল ইউনসিরেক্স সিরাপ জব্দ হয়েছে। শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে বিজিবি এসব নেশাজাতিয় সিরাপ উদ্ধার করে। তবে কোন মাদক পাচারকারীকে আটক করা যায়নি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ভারতীয় এসকফ সিরাপ ও ২৬৭ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ…
মাগুরা সংবাদদাতা নব নির্বাচিত সংসদ সদস্য (মাগুরা-১) মনোয়ার হোসেন খাঁনকে সংবর্ধনা এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। “ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সম্মেলন কক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যক্ষ, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন, এবং মামেক সহকারী অধ্যাপক ডা. দেবাশিস বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে মাগুরা ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক, গণ্যমান্য…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীরা অব্যাহত হুমকির মুখে মানববন্ধন করে জীবনসহ সহায় সম্পত্তি রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। শনিবার উপজেলার চন্ডিপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হালদারের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে প্রায় তিন শতাধিক নারী বেলা ১১টা থেকে দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধনে অংশ নেয়। সনাতনী সম্প্রদায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চন্ডিপুর গ্রামের হেনা রানী মন্ডল, সুশীলা রানী মন্ডল, সুমিত্রা রানী মন্ডল, সুধা রানী মন্ডল, পারুল মন্ডল প্রমুখ। মানববন্ধনে অংশ নিয়ে এসব নারীরা জানান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দু’দিন আগে থেকে তিন চারজন নেতা তাদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। পৌর পুঁজা উদযাপন কমিটির…
বাংলার ভোর প্রতিবেদক ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার কথা বলে ১০ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফারজানা ইয়াসমিন নিলা নামের এক নারীর বিরুদ্ধে। আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোর সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। বর্তমানে অভিযুক্ত নিলা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান খান। তিনি বলেন,২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা ‘ব্রড কান্ট্রি এলসি’ খোলার প্রস্তাব দেন। পরে যশোরের নয়জন ব্যবসায়ী যৌথভাবে এলসি খোলার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে…
কাজী নূর যশোরের বাজারে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও হঠাৎ করে বেড়েছে গরুর মাংসের দাম। কেজিপ্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে আগে যেখানে ৭৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু দোকানে ৭৮০ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শুক্রবার সকালে শহরের কাঠেরপুল এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, গরুর মাংসের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও দাম নিয়ে দরকষাকষি চলছে। অনেকেই বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাংস কিনতে আসা শহরের বরফকল মোড় এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, সাড়ে সাতশ টাকার মাংস এখন আটশ টাকা। পরে আবার ২০ টাকা কমিয়ে ৭৮০ টাকা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় সামাজিক সংকট গভীর হচ্ছে। বিশেষ করে গ্রামের মেয়েদের বিয়ে দিতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, মাদকপ্রবণতার নেতিবাচক পরিচিতির কারণে অন্য এলাকার পরিবারগুলো বাগদাহ গ্রামের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে অনাগ্রহ দেখাচ্ছে। এতে অনেক মেয়ের বিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামটির বিভিন্ন পাড়ায় প্রকাশ্যে মদ ও গাঁজা বিক্রি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একাধিকবার বস্তাভর্তি গাঁজা ও মদ উদ্ধার হলেও বন্ধ হয়নি এই অবৈধ ব্যবসা। ফলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এলাকার যুবসমাজ। অভিভাবকদের দাবি, মাদকের কারণে কিশোর-তরুণদের একটি অংশ অপরাধে জড়িয়ে পড়ছে,…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ইফতারে আগে দোয়া কবুলের পূর্ব মূহুর্তে বলছি বিএনপির কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম মুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে রাজনৈতিক অঙ্গীকার…
