বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীতে কথিত ডায়মন্ড প্রতারণার অভিযোগে এক মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ঝুমঝুুমপুর ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার মৌসুমী আক্তার, সবুজ এবং বড় শেখহাটির বিল্লাল হোসেন। স্থানীয় সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে নকল ডায়মণ্ড বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটকদের কাছ থেকে নকল ডায়মন্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনার সময় উপস্থিত ফতেপুর ইউনিয়ন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে নাশকতার আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। শার্শা থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও (শার্শা থানা) পরেশ চন্দ্র। আকুল হোসেন যশোরের বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্থানীয়ভাবে তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে আকুল হোসেন একবার অস্ত্রসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের ১২…
বাংলার ভোর প্রতিবেদক ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যশোরে বেড়েছে শিশুদের ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগ। গত কয়েকদিন ধরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। শয্যা সংকটের কারণে অনেক অভিভাবককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডে নির্ধারিত ২৪টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৮৫ জন শিশু রোগী। অনেক শিশুকে একটি শয্যায় দুইজন করে রাখা হয়েছে। কেউ কেউ মেঝেতে বা করিডোরে অস্থায়ীভাবে চিকিৎসা নিচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে বাচ্চা চিকিৎসাধীন চুড়ামনকাঠি এলাকার ফরিদা পারভীন বলেন, আমার বাচ্চা প্রথমে ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়।…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার গড়ইখালীতে ব্যাটারি চুরিকে কেন্দ্র করে পান্থ গাজী নামে এক যুবকের বিরুদ্ধে বাজার কমিটির সভাপতি-সম্পাদকসহ তিন ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলসহ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এদিকে খবর পেয়ে দুপুরে ওসি গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দোষী যুবকসহ চোর চক্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মাস্টার শহিদুল গাজীর ছেলে পান্থকে (২৮) অবিলম্বে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে ব্যবসায়ীরা বিকেলে বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। গড়ইখালী বাজারস্থ শহীদ মিনার চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ীদের সাথে একাত্মতা প্রকাশ করে করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বাজার কমিটির…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে এই আগুন লাগে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক আর্থিক ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. .. আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা…
খুলনা অফিস আজ দুপুরে খুলনায় প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজন হেলমেট পরিহিত যুবককে একটি নীল রঙের মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বেলা ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ার পর সেখানেই মারা যান সোহেল। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে…
বাংলার ভোর প্রতিবেদক বিআরটিএর যশোর সার্কেলের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডর মঞ্জুরিকৃত ১৫০ জন ভুক্তভোগী পরিবারের মাঝে চেক বিতরণ করেন সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে যশোর বিআরটিএ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে দুর্ঘটনার ৭০…
বাংলার হেঁসেল ডেস্ক পবিত্র রমজানের ইফতারিতে আমাদের প্রায় সকলের পাতেই থাকে প্রিয় পেঁয়াজু। তবে আজ একটু ভিন্নরকম পেঁয়াজুর আয়োজন নিয়ে এসেছি তাদের জন্য যারা ইফতারে পেঁয়াজু খেতে ভালোবাসেন। আসুন তাই জেনে নিই কিভাবে বাড়িতেই বানাবেন ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজুর মিক্সড ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু উপকরণ ডাল (মসুর, খেসারি বা বুট) ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, রোস্টেড তিল ১ টেবিল চামচ, বড় আলু ২-৩টা প্রণালি ডাল পরিস্কার করে ধুয়ে ভিজিয়ে রাখুন। ২ ঘণ্টা পর ডাল ফুলে উঠলে পানি ঝরিয়ে বেটে নিন। বেশি মিহি করে বাটবেন না।…
বাংলার ভোর প্রতিবেদক যাকাত তহবিল সংগ্রহের লক্ষ্যে রোগী কল্যাণ সমিতি যশোরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। মতবিনিময় সভায় আরো অধিক সংখ্যক দুঃস্থ রোগীকে সেবা প্রদানের লক্ষ্যে সমিতির তহবিল গঠনের জন্য সমাজের বিত্তবান, যশোর চেম্বার নেতৃবৃন্দ, দানশীল ও বিবেকবান ব্যক্তিদের তাদের যাকাত ও দান সংগ্রহ এবং তা সমিতির ফান্ডে দেয়ার আহবান জানানো হয়। এ সময় সমিতিতে নতুন সদস্য গ্রহণ ও রমজানে ‘যাকাত মেলা’ চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক…
হিমেল খান যশোর শহরের বড়বাজারের এইচএমএম রোড এলাকায় সড়ক ও ফুটপাতের সীমানা নির্ধারণ করে লাল দাগ টেনে চিহ্নিত করেছে যশোর পৌরসভা। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বুধবার বেলা ১১ টায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বড়বাজারে গিয়ে সড়কের ওপর নির্ধারিত সীমানা পরিমাপ করে বিভিন্ন স্থানে রঙ দিয়ে দাগে টেনে চিহ্নিত করে দেন। এ সময় পৌরসভার প্রকৌশলী বিএম কামাল আহমেদ, পৌরসভার সুপারভাইজার মনির উদ্দিন নয়ন ও মোহাম্মদ দেলোয়ার, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিশিকান্ত উপস্থিত ছিলেন। প্রকৌশলী কামাল জানান, এইচএমএম রোডের সড়ক…
