বাংলার ভোর প্রতিবেদক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার যশোরে এসে বিপুল জনতার ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। শুক্রবার বেলা ১১টায় বিমানে যশোরে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিমানবন্দর থেকে তিনি যশোর সার্কিট হাউসে গেলে সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছিলেন। সার্কিট হাউস প্রাঙ্গন জনসমুদ্রে পরিণত হয়। যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে আগত নেতাকর্মীরা ফুলের তোড়া ও মালা নিয়ে…
Author: banglarbhore
শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শার্শার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে, প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং দলমত নির্বিশেষে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখার উদ্যোগে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি শার্শার মানুষের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। নির্বাচন পরবর্তী সময়ে…
বাংলার ভোর প্রতিবেদক মন্ত্রী হয়ে কাল প্রথম তিন দিনের সরকারি সফরে যশোর আসছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এরপর তিনি হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে…
বুলবুল শহীদ খান রমজান মাস এলেই ইফতারের বাজারে বাড়ে বাহারি খাবারের আয়োজন। ইতফারকে ঘিরে তাই ব্যবসায়ীরা সাজান বাহারি সামগ্রির পসরা। সবের মধ্যে বিশেষ করে রোজাদারদের মিষ্টি খাবারে প্রতি আগ্রহকে কাজে লাগিয়ে তৈরি করা হয় নানা পদ। রমজানের প্রথম দিন যশোর শহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি পাড়ার মোড়ে মোড়ে বসে মৌসুমী ইফতার বিক্রির দোকান। আর এসব দোকানগুলোতে ইফতার নিয়মিত অনুষঙ্গ পেঁয়াজু-আলুরচপ-বেগুনি-ছোলার পাশাপাশি বিক্রি হয় নানা পদের নানা স্বাদের ইফতার সামগ্রি। এসব পণ্যের মাঝে বিশেষ পদ্ধতিতে তৈরি রেশমি জিলাপি অন্যান্য বছরের মত এবারও ছিল বিক্রির শীর্ষে। ভিন্ন স্বাদ, আকর্ষণীয় গড়ন ও মচমচে বৈশিষ্ট্যের কারণে রমজানের শুরুতেই এই জিলাপি কিনতে দোকানগুলোতে…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান মাসকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত রাখতে ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। বৃহস্পতিবার সকাল ও বিকেল শহরের ব্যস্ততম দড়াটানা, চৌরাস্তা মোড়, হাসপাতাল মোড়, মুজিব সড়ক, জজকোর্ট মোড়, প্যারিস রোড, বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে দুই শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন। অভিযান চলাকালে পৌর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪৫) ও আহত আব্দুর রহমান (৩০) সম্পর্কে চাচা ভাতিজা। তারা উভয়েই মণিরামপুর উপঝেলার রোহিতা ইউনিয়নের রোহিতা কোদলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রলির সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল এ নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালে ভর্তি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সরকারি খাস জমি দখল, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে গোলাম রসুল। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তাদের বাড়ির পাশের বাসিন্দা শাহ আলম রাকা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ চুড়ামনকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। প্রায় এক বছর আগে তাদের বসতঘরের পেছনের সরকারি খাস জমি দখল করে ইটের দেয়াল নির্মাণ করেন। ওই জমিতে রাস্তা তৈরির নামে ভুক্তভোগীদের বসতভিটার ভেতর দিয়ে জমি দখলের চেষ্টা করলে তারা প্রতিবাদ জানান। এরপর থেকেই বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয়া…
বাংলার ভোর প্রতিবেদক রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণদেবের ১৯১ তম জন্মতিথি উপলক্ষে যশোরে তিন দিনব্যাপি বার্ষিক উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার এ উৎসব শুরু হয়। মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনার মাধ্যমে ভোর পাঁচটা থেকে সূচনা হয় উৎসবের দ্বিতীয় দিন। এরপর সকাল আটটায় শুরু হয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান। শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি ও বার্ষিক এ উৎসবে শ্রদ্ধায় সমর্পিত হয়ে মানবকল্যাণের জয়যাত্রা সমুন্নত রাখতে উৎসবে শামিল হন অগণিত ভক্ত। আশ্রমের মাঠে নির্মিত সু-সজ্জিত অস্থায়ী উৎসব মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে বৈশ্বিক…
শরিফুল ইসলাম বাংলার প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের অন্যতম নিদর্শন আতিয়া মসজিদ আজও চার শতকের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের দেলদুয়ারে। মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি বাংলার স্থাপত্য ঐতিহ্য, শিল্পকলা ও আধ্যাত্মিক চর্চার এক অনন্য দলিল। ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৬১০-১৬১১ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর-এর শাসনামলে স্থানীয় জমিদার সায়েদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। ধারণা করা হয়, একজন প্রখ্যাত সুফি সাধক শাহ আদম কাশ্মীরীর স্মরণে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়। তাঁর মাজার মসজিদের পাশেই অবস্থিত, যা ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। স্থাপত্যশৈলীর দিক থেকে আতিয়া মসজিদ অনন্য…
মাগুরা সংবাদদাতা শপথ গ্রহণের পর প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার সকালে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শনে যান। শপথের পরপরই নিজ নির্বাচনী এলাকায় ফিরে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে হাসপাতালকে প্রাধান্য দেয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে একান্তে কথা বলেন, তাদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন । পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. মোহসিন উদ্দিন ফকিরসহ সিনিয়র চিকিৎসক ও নার্সরা। এ ছাড়াও জেলা…
