Author: banglarbhore

বেনাপোল সংবাদদাতা সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)   ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রৃয়ারী) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্টানিকতার কাজ করতে গেলে  যাচাই বাছাইয়ের পর আটক হয়। তারা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আটককৃত দুই সহদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন ও ৯৫ পুরোমুকতো এলাকার জালাল উদ্দিন এর ছেলে। আটককৃত শামিম হোসেন জানায় তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির ছাত্রলীগের সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে উক্ত পাসপোর্ট…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় মো. নজির মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামের বাসিন্দা এবং ফটিক মন্ডলের পুত্র। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাল্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গেছে, গত সোমবার দুপুর ২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। সকালে এলাকাবাসীর মাধ্যমে ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের নায়েব মুন্সী প্রথমে লিচু বাগানে…

Read More

মাগুরা সংবাদদাতা আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফলের দোকান, তেল, চাল, মুদিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। অভিযানকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোর-এ তদারকির সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্য সংরক্ষণ করে গ্রামের বিভিন্ন দোকানে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানা যায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি মো. সাহাবুদ্দিন-এর কাছে শপথ নেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী তথ্য সমন্বয়কারী সুজায়েত শামীম সুমন বলেন, “যশোরবাসীর জন্য এটি গর্বের মুহূর্ত। মাননীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।” অমিত যশোর-৩…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেতে যাচ্ছেন। আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছে প্রতিমন্ত্রীর শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী তথ্য সমন্বয়কারী সুজায়েত শামীম সুমন। তিনি জানান, প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিক ডাক পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবৈধভাবে জনপথ দখল, সশস্ত্র হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন করেছেন এক কলেজ শিক্ষক। মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিসেস রুবিনা আলম। তিনি জানান, ঢাকার মোহাম্মদপুরের একটি সনামধন্য কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক তিনি। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসলেও বর্তমানে নিজ এলাকায় অবৈধ ভূমি দখল ও হামলার ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, যশোরের চুড়ামনকাটি বাজার এলাকায় তাদের পরিবার প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে। স্থানীয় দুই ব্যক্তি অবৈধভাবে একটি প্রাচীন জনপথ দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে মানুষের চলাচল বন্ধ করে দেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা প্রশাসন। সোমবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সরকারি এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এম এম কলেজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শতাব্দির বটমূলে অনুষ্টিত শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মাহমুদ হাসান বুলু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। এছাড়া বক্তব্য রাখেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, কমিউনিস্ট পার্টি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের অধীন ৯টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে যশোরের পুলেরহাটস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। কলেজটির ১২তম ব্যাচের মোট ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৪ জন কৃতকার্য হয়েছেন। পাশের হার ৯০ শতাংশ। এবারের পরীক্ষায় চারজন শিক্ষার্থী অনার্স মার্ক অর্জন করেছেন। তারা হলেন, বাংলাদেশি শিক্ষার্থী আছিয়া খাতুন ও পুজা মল্লিক কেয়া এবং ভারতীয় শিক্ষার্থী শেখ উজমা সাদিক হোসেন ও পাটেল জয়নব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের নির্বাচনী ফলাফল ঘিরে ব্যাপক আলোচনা চলছে। নির্বাচনে যশোরে জামায়াতের অপ্রত্যাশিত এই সাফল্যে রাজনৈতিক ও সচেতন মহলে নতুন করে বিশ্লেষণের জন্ম দিয়েছে। অনেকেই এই ফলাফলের জন্য বিএনপির সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করছে। তবে বিএনপির দাবি নির্বাচনে বিপুল অর্থের কারণে তারা পরাজয়ের মুখে পড়েছেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থীরা। অপরদিকে যশোর-৩ আসনে জয়ী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত যিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এই ফলাফলে অনেকেই রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক ও সচেতন মহলে। তাদের মতে, একদিকে…

Read More