Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রবিবার শুনানি শেষে কমিটির বিচারক ও সিভিল জজ মতিউর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর উপজেলার পাইকপাড়া এলাকায় শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালে তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক ধর্মীয়…

Read More

জীবননগর সংবাদদাতা জীবননগর উপজেলার উথলী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাট বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উথলী বাজারের কলিমউদ্দিনের গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও স্থানীয়দের প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান আশপাশের ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে শ্রমিকরা গোডাউন থেকে ট্রাকে পাট উঠানোর সময় অসাবধানতাবশত পাটের একটি আঁটি বৈদ্যুতিক সাইড লাইনের তারে লেগে মেইন তারে স্পর্শ করে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকের উপরে থাকা পাটে আগুন ধরে যায়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত চালক…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দাবিতে সোমবার সকাল দশটায় এএরআরডি ঢাকাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাতক্ষীরার শহিদ আ. রাজ্জাক পার্কে মানববন্ধন করা হয়েছে। দেশব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত। অতিথি বক্তা ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মাছুম বিল্লাহ শাহিন, ভূমিহীন নেতা আ. সামাদ, শ্যমল বিশ্বাস, আবু জাফর সিদ্দকী, লুইস রানা গাইন, আজহারুল ইসলাম, তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মন্ডল, ইতি খাতুন, ময়না খাতুন, সম্রাট হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমরা প্রতি নির্বাচনের সময় লক্ষ করি, নির্বাচনের আগে ও পরে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহের কোটচাঁদপুরে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর আয়োজনে সোমবার বিকেলে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড (বিজিবি) আনসার ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ২০টি আসনে প্রায় একশ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন ভোটাররা। এগুলোর ১০টিতে জামায়াতে ইসলামী ও ৩টিতে বিএনপির প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। বাকিগুলোতে দ্বিমুখি-ত্রিমুখি লড়াই হতে পারে। তবে বিএনপির দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থী থাকায় ভালো অবস্থানে থাকা কিছু আসনে চাপে আছে বিএনপি। সাতক্ষীরার চার আসনেই স্বস্তিতে জামায়াত সাতক্ষীরার চারটি আসনে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সাতক্ষীরা-১ আসনে বিএনপি এবং ২, ৩ ও ৪ আসনে জামায়াত শক্ত অবস্থানে রয়েছে। সাতক্ষীরা-১ আসনে…

Read More

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা জাতিয় নির্বাচনে খুলনা-৬ আসনে প্রতিদ্বন্দ্বি বিএনপি-জামায়াত প্রার্থীর জয়-পরাজয় নির্ভর করবে সনাতনী ভোটের উপর? এমনটাই আভাস পাওয়া গেছে। নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বি দু’প্রার্থী মনিরুল হাসান বাপ্পী ও মাওলানা আবুল কালাম আজাদ শেষ মুহূর্তে হিন্দু সম্প্রদায় ও আ.লীগ সমর্থীতদের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন। মাঠ জরিপের ভিত্তিতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের চুলচেরা বিশ্লেষণ জয়-পরাজয় অনেকটা নির্ভর করবে সম্পূর্ণ সংখ্যালঘুদের ভোট কেন্দ্রে উপস্থিতির উপর। অন্যদিকে জাপা প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর আ.লীগের সহানুভূতি পেতে জোর তৎপরতা চালাচ্ছেন। সিপিবি প্রার্থী অ্যাড. প্রশান্ত মন্ডল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আসাদুল ইসলাম ফকিরও সম্মানজনক ভোট পেতে যথেষ্ট প্রচারণা চালাচ্ছেন। তবে, গণভোটে…

Read More

রামপাল সংবাদদাতা বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১২ তারিখ ভোরে উঠে ভোট কেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভুয়া ভোট দিতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে। সোমবার বিকেল ৩ টায় উপজেলার ঝনঝনিয়া মাঠে বিশাল জনসভায় নারী-পুরুষ, নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, সাবেক সদস্য…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ কখনোই নিরাপদ হতে পারে না। সোমবার বিকেলে শার্শার বাগআঁচড়া এলাকায় অনুষ্ঠিত গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আজীজুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে। তিনি বলেন, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা…

Read More

শ্যামনগর সংবাদদাতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীশ সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মো. মনিরুজ্জামাপনর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ নির্বাচনী জনসভায় প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচএম সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে আহত ছাত্রদল নেতা সাগর মুন্সীকে দেখতে যান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়দুর্গাপুর গ্রামে আহত ছাত্রদল নেতা সাগরকে দেখতে যান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও বার এট ল’র শিক্ষার্থী রবিউল ইসলাম। এ সময় তিনি আহত সাগরের পাশে কিছু সময় অতিবাহিত করেন। তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নেন। তিনি হুড়কা ইউনিয়নের জিরোপয়েন্ট, দুর্গাপুর, রাজনগর, কালেখারবেড় ও গৌরম্ভা এলাকায় প্রচারণায় অংশ নেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Read More