বেনাপোল সংবাদদাতা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাত দশটার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার বিকালে আটক মাছের চালানটি নিলামে বিক্রি করা হয়। মাছের আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ। চালানটি বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল বহুলালোচিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ। এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালান আটক করা হয়েছিল। এতেও সংশ্লিষ্ট ছিল এ চক্রের সদস্যরা। বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির কারণে চলতি…
Author: banglarbhore
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে তিন দিনব্যাপি ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার সূচনা করা হয়। এরপর মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজসহ…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় সহকর্মী ও শিক্ষকদের অফুরন্ত ভালোবাসা ও চোখের জলে বিদায় নিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি এসকে আসাদুল্লাহ মিঠুর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভায় আলোকিত অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস, ভূধর চন্দ্র সানা ও এম আবু খালেদ। সহকারী শিক্ষক মহসীন আযম ও জোয়াদ্দার আ. সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আ. আজিজ, সহকারী…
শার্শা সংবাদদাতা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামফগ্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান নিজ গ্রামের দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, যুবনেতা রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী। ইউনিয়নের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়। এরপর একই দিনে গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আরও ৬০টি দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রি…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়কে জীবননাশের হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার লতা কাঠামারী-গদারডাঙ্গা মৌজায় সরকারি জলমহাল ইজারা বন্ধ করে স্থানীয়রা জলমহালটি উন্মুক্তের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করেন। এটি নিয়ে কৃষ্ণ রায় আমার সংবাদসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে খাল ইজারাদার ইকরামুল হক বিশ্বাস (৪১) সোমবার বেলা ১টা ৪০ মিনিটে পাইকগাছা কোর্টের সামনে তাকে মারপিট করতে উদ্যত হয় এবং জীবননাশের হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে ইকরামুল চলে যান। ওসি গোলাম কিবরিয়া বলেন জিডির ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কওছার, ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, আবু সাঈদ, আনিসুর রহমান, আব্দুল কাদের, রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, এসএম মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, রিপোর্টার্স…
ঝিকরগাছা সংবাদদাতা সোমবার রাত ১১ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কেদুর্ঘটনায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক আটকসহ মামলা হয়েছে। মহাসড়কের শ্মশানঘাট নামক এলাকায় ট্রাক এবং মোটরসাইকেলের এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গদখালীর শরীফপুর গ্রামের মোটরসাইকেল চালক জামাল উদ্দিন (৫৮) নিহত হন। স্থানীয়রা জানান, ডাক্তার জালাল উদ্দিন রাতে ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকটি (যশোর ট-১১-৩৬৩১) গদখালী কালী মন্দির নামক স্থানে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মহসিন আলী জানান, সড়ক দুর্ঘটনায়…
তালা (পৌর) সংবাদদাতা তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই। সাংবাদিক সমাজের সু লিখনীর মাধ্যমে দুর্নীতিমুক্ত বাজেটের শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে চাই। আজ (৩ মার্চ ) সাতক্ষীরা জেলার তালা উপজেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এ কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা শাখার সভাপতি মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির ডক্টর আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী, সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েদ…
জীবননগর সংবাদদাতা পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জীবননগর বাসস্ট্যান্ডে মুক্ত মঞ্চের নিকট এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জীবননগর উপজেলায় আজ আমরা সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছি। মাহে রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এজন্য সাধারণ মানুষের নাগালের মধ্যে সুলভ মূল্যে কৃষি পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে এনে আমরা ক্রেতাদের কাছে বিক্রি শুরু করেছি। এখানে মধ্যস্বত্বভোগীদের সুবিধা নেওয়ার কোনো সুযোগ…
বাংলার ভোর প্রতিবেদকএক কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে এক ওষুধ ব্যবসায়ী অপহরণ করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে তাকে অপহরণ করা হয়। অপহৃত ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৮)। এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় মঙ্গলবার (৩ মার্চ) একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, অপহৃত জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জাহাঙ্গীর আলম যশোর শহরতলরি ধর্মতলা এলাকায় বসবাস করেন। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর…
