Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
  • যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
  • যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
  • মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!
  • কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার
  • শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম
  • টনক নড়েনি কর্তৃপক্ষের : দুর্ঘটনা আতঙ্কে পথচারীসহ যাত্রী ও পণ্যবাহি যান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতে পালানোর চেষ্টা : ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদক আটক

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

 অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার সকালে তিন দালালসহ (সীমান্ত পারাপারে সহায়তাকারী) শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামবাসী তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় তিন দালালসহ রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক দালালরা হলেন, পেপুলবাড়ীয়া গ্রামের রিয়াজ আলী, ফয়েজ আলী ও মিরাজ উদ্দিন।     


জানা গেছে, ভারতে পালানোর জন্য দালালদের সাথে চুক্তির মাধ্যমে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। কিন্তু দালালরা তাকে ভারতে পাচার না করে তিন দিন ধরে আটকে রাখেন। তার কাছে থাকা ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেন। আরো টাকার দাবিতে শারীরিক নির্যাতন করেন দালালরা।

ঘটনার দিন সকালে তিন দালাল মোটরসাইকেল করে জেলেপোতা গ্রাম দিয়ে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এ সময় এলাকাবাসীর মোটরসাইকেলে থাকা চারজনকে আটক করেন। পরে চিৎকার করা ব্যক্তি আওয়ামী লীগের নেতা জানতে পেরে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

মহেশপুর থানার ওসি সাজজাদুর রহমান বলেন, খবর পেয়ে আটক চার জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে এক জনের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। তার পিতার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক

মার্চ ২৮, ২০২৬

যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ

মার্চ ২৮, ২০২৬

যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.