সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলারোয়ার নাঙ্গলঝাড়া সম্মলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত জনসভায় নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে, মাদক মুক্ত ও নাঙ্গলঝাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রথমেই খাল খনন করবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। এ সময় কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, এখন তারা এমপি-মন্ত্রী হওয়ার জন্য ধর্মের অপব্যবহার করছেন। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে এদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে এ বিশ্বাস আছে। তিনি আরোও বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা দীর্ঘদিনের অবহেলিত জনপদে আগে যারা এমপি হয়েছে তারা মানুষের আকাক্সক্ষা পূরণ করতে পারেনি। এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডের সাথে দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশিত ৩১ দফা বাস্তবয়ন করে মানুষের স্বপ্ন পূরণ করা হবে। সাথে সাথে উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থা সহ কৃষি ও মৎস্য সম্পদের বিপ্লব ঘটানো হবে। তিনি ৩০…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস চত্বরে এসেট প্রকল্পের অর্থায়নে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বাস্তবায়নে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন ইলেক্ট্রনিক্স চিফ ইনস্ট্রাক্টর মাছুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মিজানুর রহমান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। পলিটেকনিকের শিক্ষার্থীদের গুরুত্বের সাথে প্রশিক্ষণ নিতে হবে। শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের…
বাংলার খেলা প্রতিবেদক দারুল আবরার ইসলামী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে যশোরের বকচর পূর্বপাড়া দারুল আবরার ইসলামী একাডেমির মাদরাসায় এই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার সভাপতি হাজী মোহাম্মদ আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদসারা পরিচালনা কমিটির সহ-সভাপতি খন্দকার নাসির উদ্দিন, সম্পাদক হাজী রহমত হোসেন, যুগ্ম সম্পাদক সাংবাদিক বি এম ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালক মুহতামিম মাওলানা শরীফ হাসান। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মাগুরা সংবাদদাতা রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গীর মোড়, নতুন বাজার, ঢাকা রোড ও ভায়নার মোড় প্রদক্ষিণ করে। এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন স্লোগান ও লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম। বিশেষ মেহমান ছিলেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিব হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আশিক…
বাংলার ভোর প্রতিবেদক পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ম গ্রেডের পদে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে অর্ধশতাধিক শিক্ষার্থী পলিটেকনিক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান। স্মারকলিপি প্রদান শেষে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেয়া একটি…
বাংলার ভোর প্রতিবেদক প্রতিবছরের মত এ বছর শীতার্ত অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সৈয়দ নজমুল হোসেন ফাউণ্ডেশন। মাসব্যাপি এ কর্মসূচির সমাপনী দিনে শনিবার দরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে গত এক যুগ ধরে সৈয়দ নজমুল হোসেন ফাউণ্ডেশন শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে। এ বছর মাসব্যাপি কর্মসূচিতে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়, শংকরপুর জিরো পয়েন্ট, নাজিরশংকরপুর, ওয়াপাদা, স্টেডিয়ামপাড়া, লালদিঘীর পাড়, মুজিব সড়ক, সার্কিট হাউজ এলাকা, বারান্দিপাড়া, কোল্ডস্টোরেজ মোড়, উপশহর, শহরতলীর বিরামপুর, বাহাদুরপুর, চাঁদপাড়া এলাকায় দরিদ্র অসহায় ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেষ দিনে শনিবার বাংলার ভোর কার্যালয়ে…
বাংলার ভোর প্রতিবেদক জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক স্বপ্ন পথিক আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা আরজুর পৈত্রিক নিবাস সদরের এনায়েতপুরে পারিবারিক মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা আলহমদ আলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এনায়েতপুর খানকায়ে ফুরফুরা শরীফের মুতাওয়াল্লী ও ইমামে সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আজাদুল কবীর আরজুর ছোট ভাই হারুন অর রশীদসহ স্থানীয় সামাজিক ব্যক্তিত্বরা মরহুমের জীবন থেকে আলোচনা করেন ও তাঁর জন্য দোয়া কামনা করেন। এ সময় তারা বলেন, এই শান্ত গ্রামের বনেদী পীরবাড়িতে জন্মগ্রহণকারী আজাদুল কবীর আরজু ছিলেন দেশের অন্যতম গুণী ও মানবিক ব্যক্তিত্ব। তার সেবামূলক কর্মকাণ্ড যশোর শহরসহ…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর, নড়াইল ও গোপালগঞ্জ জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। শনিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। ব্রিফিংয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী উল্লেখ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিওয়ানের দায়িত্বপূর্ণ এলাকার ১৮ জেলার ৬২টি সংসদীয় আসনে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১০৮টি উপজেলার প্রত্যেকটিতে সর্বোচ্চ ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী…
বাংলার ভোর প্রতিবেদক বিগত দিনে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন ভোটারদের দুর্ভোগের কারণ হয়ে উঠতে দেখা গেছে ভোটার নম্বর সংগ্রহের বিড়ম্বনা। সেই বিড়ম্বনা দূর করতে যশোর -৩ (সদর) আসনে নিজ এলাকার ভোটারদের জন্য এক অ্যাপসে সমাধান নিয়ে এসেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই ওয়েব সাইট ও মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ অ্যাপসের মাধ্যমে সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপস বা…
