Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলায় একটি দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুক্রবার ভোররাতে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী (৩৫) এবং একই গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী। অভিযানে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় একই এলাকার সোবহান গাজী নামে আরও এক আসামি পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহর ও জেলার বিভিন্ন উপজেলায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০। দুপুরের দিকে হঠাৎ কম্পন শুরু হলে সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠায় বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। বিশেষ করে শহরের বাণিজ্যিক এলাকা ও আবাসিক ভবনগুলোতে অবস্থানরত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শহরের ঘোপ এলাকার বাসিন্দা মাজেদুর রহমান বলেন, হঠাৎ করেই ঘর কাঁপতে শুরু করে। আমরা আতঙ্কে বাসার সবাই নিচে নেমে আসি। এলাকা জুড়ে মানুষের মধ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান রবির সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক কল্যান পত্রিকার সম্পাদক একরাম উদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মবিনুল ইসলাম মবিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সমাজের কথা পত্রিকার সম্পাদক আমিনুর রহমান মামুন এবং মাওলানা ভাসানী পরিষদ-এর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান কবির। এসময় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও স্বাস্থ্য…

Read More

হিমেল খান শৈশবের খেলনা গাড়ি খুলে ভেতরের অংশ দেখার কৌতুহল থেকে শুরু। সেই আগ্রহ আর চেষ্টায় এবার আকাশে উড়ছে যশোরের চৌগাছার এসএসসি পরিক্ষার্থীর তৈরি যুদ্ধ বিমান। সীমিত সামর্থ্যরে মধ্যেও এমন উদ্ভাবনী উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। যশোরের চৌগাছা সরকারি শাহাদাত পাইলট স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাইফ এনাম। চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই খেলনার যন্ত্রপাতির প্রতি আগ্রহ ছিলো তার। মাত্র পাঁচ বছর বয়সে খেলনা গাড়ি খুলে আবার জোড়া লাগাতো এনাম। সেই কৌতুহলই ধীরে ধীরে প্রযুক্তি নিয়ে কাজ করার অনুপ্রেরণায় পরিণত হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে নিজ উদ্যেগে তৈরি করা একটি ফাইটার জেটের মডেল আকাশে উড়াতে সক্ষম হয় সে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রমজানকে কেন্দ্র করে যশোরের বাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ডাবের দাম। মাঝারি একটি সাইজের ডাব ১৫০ টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতা। কোন কোন ক্ষেত্রে দাম নিয়ে ক্রেতা বিক্রেতা বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে। দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা বলছেন, ব্যাপারি আমাদের যে দামে মাল দিয়ে যায় শতকরা ১৫ থেকে সর্বোচ্চ ২০ পার্সেন্ট লাভ রেখে আমরা তা ছেড়ে দেই। এ হিসেবে একটি ডাব বেঁচলে লাভের পরিমাণ দাঁড়ায় ২০-৩০ টাকা। যশোর শহরের হাসপাতাল গেট এলাকার ডাব বিক্রেতা সোহেল বিশ্বাস বলেন, যশোর শহরে চাহিদার তিন ভাগের দুই ভাগ ডাব সরবরাহ করে মণিরামপুরের ব্যাপারিরা। মূলত ডাবের বাজার তারাই নিয়ন্ত্রণ করে। সোহেল বিশ্বাস আরো বলেন, রোজায় ডাবের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় আসন্ন ঈদের ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুরের পাশাপাশি প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করে উভয় পক্ষের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে মাগুরা পৌরসভার ৮নং ওয়ার্ডের জন্য পৌর বিএনপির পক্ষ থেকে ৩শ জনের জন্যে ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়।  বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন ওই কার্ড…

Read More

শরিফুল ইসলাম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক জনপদ বাগেরহাটে অবস্থিত বিশ্ববিখ্যাত ষাট গম্বুজ মসজিদ আজও মধ্যযুগীয় ইসলামি স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। পঞ্চদশ শতকে নির্মিত এই মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং প্রাচীন বাংলার সভ্যতা, সংস্কৃতি ও ইসলামের বিস্তারের এক গুরুত্বপূর্ণ স্মারক। ঐতিহাসিক সূত্রে জানা যায়, বাংলার প্রখ্যাত সুফি সাধক ও শাসক খান জাহান আলী খলিফাতাবাদ নগরী প্রতিষ্ঠার সময় এই মসজিদ নির্মাণ করেন। ধারণা করা হয়, ১৪৫৯ খ্রিস্টাব্দের দিকে নির্মিত এই স্থাপনাটি সে সময় ধর্মীয় কার্যক্রম, শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তাঁর নেতৃত্বে বাগেরহাট অঞ্চল ইসলামি সংস্কৃতি ও নগর পরিকল্পনায় বিশেষ গুরুত্ব লাভ করে।…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন-একই উপজেলার গোবরদাড়ি এলাকার মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার আমিনুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইশার আলী গরুবোঝাই ৩টি ইঞ্জিনভ্যান নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশে রওনা হন। পথে বালিগাদার এলাকায় পৌঁছালে ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা চিরনিদ্রায় শায়িত হলেন কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদ। উপজেলার আধুনিকায়নের রূপকার, গণমানুষের প্রিয় নেতা এবং প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদ জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর কামিল মাদ্রাসা ময়দানে তার জানাজা সম্পন্ন হয়েছে। যেখানে কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়েছে। তাঁর বাবা ছিলেন ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত কোটচাঁদপুর পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান। বড় ভাই গোলাম মোস্তফা সরদার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর কমান্ডার। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। উচ্চশিক্ষা শেষ করে বিলাসিতার মোহ ত্যাগ করেছিলেন তিনি। সরকারি চাকরির…

Read More

কেশবপুর সংবাদদাতা কেশবপুরে গরুর পচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা পচা মাংস মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন শ্রীগঞ্জ ব্রিজের পাশে জাকির হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার দোকান থেকে পচা মাংস জব্দ করে খোঁজাখালী খালের পাশে মাটি চাপা দেয়া হয়। ঘটনার সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার ও…

Read More